বাঘাইছড়িতে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ এর আগামীকালের কর্মসূচি স্থগিত

প্রেস বিজ্ঞপ্তি: বাঘাইছড়িকে জেলায় রুপান্তরের দাবিতে আন্দলনরত সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ এর আগামীকাল রবি এবং সোমবারের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

শনিবার সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ এর সদস্য সচিব আবুল কাইয়ুম সাক্ষরিত গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাকে প্রশাসনিক ভাবে খাগড়াছড়ি পার্বত্য জেলায় অন্তর্ভুক্তির ষড়যন্ত্রের প্রতিবাদ ও বাঘাইছড়ি উপজেলাকে জেলায় রুপান্তর করার দাবিতে গত ২০ডিসেম্বর, ২০১৫ তারিখ বাঘাইছড়ি সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী যথাক্রমে ৯ জানুয়ারি ছাত্র ধর্মঘট এবং ১০জানুয়ারি ছাত্র জমায়েত কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় প্রশাসন, সরকারি উচ্চ পর্যায়ে আলাপ-আলোচনার মাধ্যামে সমস্যা সমাধানের আশ্বাসের পেক্ষিতে সকল কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন