খাগড়াছড়িতে ৫ লাখ টাকার ফার্নিচার আটক
সিনিয়র রিপোর্টার :
খাগড়াছড়িতে এক অভিযানে ৫ লাখ টাকার ফার্নিচার আটক করেছে বন বিভাগ। সোমবার রাতে খাগড়াছড়ি জেলা শহরের শান্তিনগর এলাকা থেকে এসব ফার্নিচার আটক করা হয়।
এসময় ফার্নিচার বহনকারী একটি কাভার্ডও আটক করে।
অনুমতি ছাড়াই অন্যত্র নেয়ার উদ্দেশ্যে কাবার্ড ভ্যানে তোলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তা ও বিট কর্মকর্তার নেতৃত্বে বন বিভাগের কর্মীরা শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে বস্তা মোড়ানো নতুন ফার্ণিচার সেটগুলো উদ্ধার করে বলে নিশ্চিত করেছে খাগড়াছড়ি বন বিভাগ।
অভিযানের পর আটককৃত ফার্নিচারসহ কাভার্ড ভ্যানটি খাগড়াছড়ি বন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আটককৃত ফার্ণিচারগুলোর মালিক কে এবং এসব কোথায় নিয়ে যাবার উদ্দ্যেশে কাবার্ড ভ্যানে তোলা হচ্ছিল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন খাগড়াছড়ি’র বিভাগীয় বন কর্মকর্তা মো: মোমিনুর রশিদ।
আটককৃত ফার্নিচারের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকার মতো জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


















