উন্নয়নমূলক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অগ্রগতি পরিদর্শন ও তদারকি করতে হবে- নব বিক্রম কিশোর ত্রিপুরা

স্টাফ রিপোর্টার :
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতির পরিদর্শন ও তদারকি করতে পরিচালনা বোর্ড সকল সদস্যদের প্রতি আহবান জানিয়ছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি। তিনি বলেন, উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান ব্যবস্থাপনা কমিটি এবং উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগানে সামাজিক সুবিধাদি উন্নয়ন ও রাবার প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি আধুনিকায়ন প্রকল্প কাজ সুচারুভাবে পরিচালিত হয় তার উপরও গুরুত্বারোপ করেন।
বুধবার (১৬মার্চ) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নব নির্মিত বোর্ড রুমে ২০১৫-১৬ অর্থ বছরের ৩য় পরিচালনা বোর্ড সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান। এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বোর্ড সভা জন্য প্রস্তুতকরণ বোর্ড রুম উদ্বোধন করেন তিনি।
সভায় পার্বত্য চট্টগ্রাম বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ (যুগ্ম-সচিব), বোর্ডের সদস্য-অর্থ শাহীনুল ইসলাম (যুগ্ম-সচিব), সদস্য-বাস্তবায়ন (যুগ্ম-সচিব) মোঃ মনজুরুল আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবিএম নাসিরুল আলম, সদস্য-পরিকল্পনা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য-প্রশাসন আশীষ কুমার বড়–য়া, রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক, খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, বোর্ডের আইসিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন, বোর্ডের নির্বাহী প্রকৌশলীগণ, উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগানের সামাজিক সুবিধাদি উন্নয়ন এবং রাবার প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি আধুনিকায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সুখময় চাকমা এবং উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান ব্যবস্থাপনা কমিটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) পুষ্প বিকাশ চাকমাসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় তিনি আরো বলেন, বাংলাদেশসহ বিশ্বের ১৯৩টি দেশ জাতিসংঘের এসডিজি চুক্তিতে স্বাক্ষর করেছে। এসডিজিতে ১৭ টি লক্ষ্য রয়েছে, লক্ষ্যসমূহ বাস্তবায়নে উদ্দেশ্যে কাজ করা জন্য তিনি বোর্ড সভা সকলকে আহবান জানান।
সভায় মূল আলোচ্য বিষয়গুলো ছিলো, গত ১১ নভেম্বর ২০১৬ খ্রি: তারিখে অনুষ্ঠিত পরিচালনা বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং ২০১৫-১৬ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের ফেব্রুয়ারি’ ১৬ খ্রিঃ পর্যন্ত সময়ের অগ্রগতি পর্যালোচনা।

















