বাইশারীতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

বাইশারী প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল দশটার সময় বাইশারী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিজয় দিবসের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী। পরিষদ সচিব আবু হানিফ রাজুর পরিচালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রস্তুতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারিকান্ত দাশ, বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হাকিম, বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইন, করলিয়ামুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আলম হেলালী, নারিচবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংহ্লায়েই মার্মা, তুফান আলী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মুইঅং পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু, নারিচবুনিয়া জুনিয়র দাখিল মাদ্রাসার সুপার জহিরুল হক।
এছাড়াও বাইশারী মডেল কেজি স্কুলের অধ্যক্ষ মোঃ হাসান আলী, রহমানিয়া এতিমখানা পরিচালক মাওলানা মঞ্জুরুল হক, ইউপি সদস্য আবু তাহের, আব্দুর রহিম, আনোয়ার ছাদেক, নুরুল আজিম, ইউপি সদস্যা ছাবেকুন্নাহার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মংথোয়াইহ্লা মার্মা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জলিলুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
বাইশারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী উপস্থিতিদের মাঝে বলেন, স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে বাইশারী ইউনিয়ন বাসী যেন যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় বিজয় দিবস পালন করতে পারে সেজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, পরিষদবর্গ সহ সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠনের পরামর্শ দেন। পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠান করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের প্রতি অনুরোধ জানান।
প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কামাল হোছাইন, মংহ্লায়েই মার্মা, জাফর আলম হেলালী, আওয়ামী লীগ নেতা মাওলানা আব্দুর রহিম, ইউপি সদস্য আবু তাহের প্রমূখ।

















