Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রবিবার খাগড়াছড়িতে কোনো হরতাল নেই

nO_HARTAL

নিজস্ব প্রতিবেদক :

খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ডেপুটি কমান্ডার মো. আবু হানিফ জানিয়েছেন, রবিবার খাগড়াছড়িতে কোনো হরতাল নেই। এমনকি কে বা কারা হরতালের খবর ছড়িয়েছে তাও জানেন না তারা।

খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার’র উপর হামলা ও মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরি ও সরকারী সুযোগ-সুবিধা হতে বঞ্চিত হওয়ার প্রতিবাদে যৌথ উদ্যোগে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

শনিবার বেলা ১২টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদ, খাগড়াছড়ি সদর উপজেলা কমান্ড ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. হারুন মিয়া।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, শুক্রবার জেলা প্রশাসক কার্যালয় গেইটের সামনে শহীদ মিনার সংলগ্ন এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইছ উদ্দিন’র উপর কতিপয় সন্ত্রাসী বর্বোরচিত হামলা চালিয়েছে। হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের সনাক্ত করে  আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

Pic 001 copy

সংবাদ সম্মেলনে সাবেক জেলা ডেপুটি কমান্ডার মো. আবু হানিফ, সদর উপজেলা কমান্ডার আব্দুর রহমান, পানছড়ি উপজেলা কমান্ডার মো. মনিরুজ্জান ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি আব্দুস সালামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মো. রইছ উদ্দিনের উপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে জেলা আ’লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম হামলাকারীদের গ্রেফতার করা না হলে রবিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আসতে পারে বলে ঘোষণা দেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বেশ কয়েকটি অনলাইন রবিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের সংবাদ প্রচার হয়। ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে অনিশ্চয়তা দেখা দেয়। বিভিন্ন মহল থেকে হরতাল নিয়ে ফোন আসতে থাকে সাংবাদিকদের কাছে।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি মুক্তিযোদ্ধা সংসদের বলে পার্বত্যনিউজকে জানান।

শনিবার সংবাদ সম্মেলনে হরতালের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ডেপুটি কমান্ডার মো. আবু হানিফ নিশ্চিত করেন, রবিবার ২২ জানুয়ারি খাগড়াছড়িতে কোনো হরতাল নেই।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন