ঈদগাঁওয়ে যোগদানের এক মাস হতেই ইউএনও মংচিংনু মারমার বদলি

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ইউএনও মংচিংনু মারমার যোগদানের এক মাস পূর্ণ হতেই বদলি আদেশ জারি করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

বুধবার (১৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা এক আদেশের মাধ্যমে তাকে সিলেট বিভাগে ন্যস্ত করেছেন।

তার এ বদলির সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা যায়।

এর মধ্যে উপজেলার উন্নয়ন প্রত্যাশী সচেতন জনগণের অভিমত, নবগঠিত অত্র উপজেলায় বিগত পাঁচ বছরেও কোনো অবকাঠামো গড়ে ওঠেনি। এমতাবস্থায় বারবার উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি এবং নিয়মিত এ্যাসিল্যান্ড পদায়ন না হওয়ায় উপজেলার সামগ্রিক উন্নয়নে স্থবিরতা বিরাজ করছে। বিশেষ করে বিগত ৫ মাসের মধ্যে দুই কর্মকর্তার বদলি।

যোগদানের এক মাস পূর্ণ হতেই ইউএনও মংচিংনু মারমার বদলির আদেশকে অনেকেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে মনে করছেন।

প্রসঙ্গত, গত ১০ মে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা থেকে ঈদগাঁও উপজেলায় যোগদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা। যোগদানের ১ মাস ৯ দিনের মাথায় পুনরায় বদলি আদেশ হলো তার। তিনি ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এবং পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার বাসিন্দা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউএনও, ঈদ্গাঁও, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন