উখিয়ায় ভাড়া বাসা থেকে আপত্তিকর অবস্থায় দুই এনজিও কর্মী আটক

fec-image

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে দুই এনজিও কর্মীকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

শুক্রবার (২৬ জুন) রাতে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় দুজনেই মাদকাসক্ত ছিলো। ঘটনার বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)-এ কর্মরত রিফ্রেকশনিস্ট ফয়সাল আবেদিন এবং আরটিএম ইন্টারন্যাশনালে কর্মরত মেডিকেল অফিসার ফাতেমাতুজ জোহরা রিতু।ফয়সাল আবেদিন ২ সন্তানের জনক বলে জানিয়েছে তার স্ত্রী।

স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ফয়সাল আবেদিন ওই ভাড়া বাসায় অবস্থান করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, ফয়সাল আবেদিনে ওই বাসায় দীর্ঘদিন ধরে নিয়মিত যাতায়াত ছিল এবং তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক চলছিল। এছাড়া, তিনি তার স্ত্রী ও দুই সন্তানকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, এ বিষয়ে তার স্ত্রী সংশ্লিষ্ট এনজিও কর্তৃপক্ষের কাছেও একাধিকবার অভিযোগ করেছিলেন, তবে কোনো কার্যকর প্রতিকার পাননি বলে দাবি করা হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উখিয়া থানার ওসি মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন