উখিয়ায় মাটির দেয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু

fec-image

কক্সবাজারের উখিয়ায় মাটির দেয়াল চাপায় এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জাম বাগান এলাকার মো. এখলাসের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মালেক (৪০) ওই এলাকার ছৈয়দুর রহমানের ছেলে। তার নিজ বাড়ি পার্শবর্তী পশ্চিম হলদিয়া গ্রামে হলেও জামবাগান এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার সময় নিহত ব্যক্তি দুপুরের খাবার খেতে বসেন। সেই সময় অতিবৃষ্টির কারণে ঘরের মাটির দেয়াল ধসে মালেক দেয়াল চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে চিকৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আর কেউ আহত হয়নি।

৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন, পরিবারটি অত্যন্ত গরিব। তাদের আয় রোজগারের তেমন সুযোগ সুবিধা ছিল না। দিনমজুরী করে সংসার চালাতেন মালেক।

উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন