কুকু‌রের কাম‌ড়ে‌ শিশু আহত, ভ‌্যাক‌সিন নেই হাসপাতালে

fec-image

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় না‌হিদ হাসান (৬) না‌মে এক শিশু কুকু‌রের কাম‌ড়ে গুরুতর আহত হ‌য়ে‌ছে।

র‌বিবার (১৫মার্চ) সকাল মা‌টিরাঙ্গা পৌরসভার ১০নং ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘ‌টে। নাহিদ স্থানীয় নূর উদ্দি‌নের ছে‌লে।

ভুক্ত‌ভো‌গির পিতা নূর উদ্দিন জানান, সকাল সা‌ড়ে ১০টর দি‌কে গোসল শে‌ষে শিশু‌টি বা‌ড়ির উঠা‌নে রো‌ধে দা‌ড়ি‌য়ে ছিল। এমন সময় হঠাৎ ক‌রে এলাকার এক‌টি কুকুর এসে এলোপাথারী কামরা‌নো ফ‌লে শিশু‌টির মুখ,‌পিঠ,ঘার সহ শরী‌রের বি‌ভিন্ন জায়গায় রক্তাক্ত হয়। শিশু‌টির চিৎকা‌রে প‌রিবা‌রে লোক জন এসে শিশু‌টি‌কে উদ্ধার ক‌রে মা‌টিরাঙ্গা হাসপাতা‌লে নি‌য়ে যায়। প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে বা‌ড়ি নি‌য়ে যায়।

প‌রিতা‌পের বিষয় হ‌লো দীর্ঘ সময় হাসপাতা‌লে ভ‌্যা‌কসিন না থাকায় চরম দু‌র্ভোগে প‌ড়েছে ভুক্ত‌ভো‌গিরা।

মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মেডি‌কেল অ‌ফিসার মিল্টন ত্রিপুরা জানান, রো‌গির চিকিৎসা দেয়া হ‌য়ে‌ছে। গত ১বছ‌রেরও বে‌শি সময় হাসপাতা‌লে ভ‌্যা‌ক্সিন সরর্বরাহ না থাকায় তা দেয়া সম্ভব হয়‌নি। তবে সং‌শ্লিষ্ট‌ দপ্তরে ভা‌ক্সি‌নের চা‌হিদাপত্র দেয়া হ‌য়ে‌ছে ব‌লে জানান তি‌নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন