খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভায় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুশিয়ারি


সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি দল আওয়ামী লীগের সাথে গোপন আতাঁতসহ শৃঙাখলা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি উচ্চারণ করা হয়।
বৃহস্পতিবার (৯ মার্চ) দিনব্যাপী দলীয় কার্যালয়ে খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা।
প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি কংচারী মারমা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজা, আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, সহসভাপতি মারিয়াম আক্তার মনি, যুগ্ম সম্পাদক আকলিমা খানম ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সিমাসহ জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
নিউজটি ভিডিওতে দেখুন:

















