ঘুমধুম সীমান্তে বিজিবি’র অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

fec-image

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের ৩৪ বিজিবি’র ঘুমধুম বিওপি’র বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে। তাদেরকে বিপি-৩২ থেকে আনুমানিক ২০০ গজ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে জলপাইতলীর জামালের মৎস্য ঘের নামক স্থান থেকে আটক করা হয়।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে কক্সবাজার ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ঘুমধুম বিওপি’র বিশেষ টহল দল বিওপি থেকে উত্তর-পশ্চিমে ৪০০-৫০০ মিটার পূর্বে এবং বিপি-৩২ থেকে আনুমানিক ২০০ গজ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী জামালের মৎস্য ঘের নামক স্থান থেকে ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করে।

আটককৃত মাদক পাচারকারীরা হলেন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের হেডম্যান পাড়ার কামাল হোসেনের পুত্র মো. রিয়াজ (১৮) এবং কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জুমের ছড়ার নুর হোছাইনের পুত্র মো. মূশফিকুর রহমান (১৯)।

আটককৃতদের ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

৩৪ বিজিবি থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকীর নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে বিওপির বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, উদ্ধারকৃত মাদক সীমান্তের মাদক পাচারকারীরা অবৈধ পথে মিয়ানমার থেকে এনে অন্যত্র পাচারের চেষ্টা করছিল। বিজিবির এই অভিযানের কারণে মাদক পাচারকারীরা সফল হতে পারেনি। উদ্ধারকৃত ইয়াবাসহ মাদক পাচারকারীদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন