ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহালছড়িতে র্যালী ও সমাবেশ

মহালছড়ি প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মহালছড়ি উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার বিকাল ৪টায় মহালছড়ি ছাত্রদল সভাপতি জামাল উদ্দিন টিপুর নেতৃত্বে এক আনন্দ র্যালী বের হয়। র্যালীটি মহালছড়ি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহালছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, জোর করে ক্ষমতায় টিকে থাকা যাবেনা। হত্যা, নির্যাতন ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এবং ছাত্রলীগ দিয়ে বিএনপিকে দমন করা যাবেনা।
এসময় বক্তারা কেন্দ্রীয় নির্দেশ পালন করতে সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়াকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।
সমাবেশে মহালছড়ি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বকুল এর সঞ্চালনায় মহালছড়ি উপজেলা ছাত্রদল সভাপতি জামাল উদ্দিন টিপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ হোসেন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল হক, সিনিয়র সহসভাপতি দানুমিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ও ইউছুপ আলী খোকা।
এতে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, মহালছড়ি উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল আহামেদ শুভ, মহালছড়ি উপজেলা কৃষকদলের সভাপতি আবদুল মন্নান মেম্বার ও মুবাছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি উহলাপ্রু মারমা প্রমূখ।


















