‘জাতির পিতা ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন’

fec-image

রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং ২৫ মার্চ পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আটক হওয়ার আগে স্বাধীনতার দিক নির্দেশনা দিয়ে দেন।

শনিবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণহত্যা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশ মেনে বীর বাঙালি জাতি পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে আমাদের এ দেশ স্বাধীন করেছে। এইজন্য আমাদের ত্রিশ লাখ মানুষ শহীদ হয়েছে, তিন লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছে।

ডিসি আরও বলেন, জাতির পিতার কন্যা তথা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। আর এত বছরে এসেও পাকিস্তান নামক রাষ্ট্র বর্তমানে ধ্বংসের পথে। তারপর এদেশে এক শ্রেণি মানুষ আছে যারা এখনো বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো দেখে। এ দেশ শ্রীলঙ্কার মতো হলে আপনারা বেশি খুশি হবেন? প্রশ্ন রাখেন ডিসি।

সরকারের এ আমলা বলেন, যারা মুখে পাকিস্তানের কথা বলেন, তাদের বলছি পাকিস্তানের অর্থনীতি দেখেন আর আমাদের দেশের অর্থনীতি দেখেন। তাদের দেশের পরিস্থিতি দেখেন। যারা ২৫ মার্চ কালো রাত্রির ঘটনাকে গোন্ড গোল বলে ইতিহাস বিকৃতি করেন তাদের এদেশে থাকার কোন অধিকার নেই। তবে বিশ্বাস করি এদেশে যেমন স্বাধীনতার পরাজিত শক্তিদের বিচার হয়েছে তেমনি এ গণহত্যাকারীদের বিচার বিশ্ব আদালতে হবে।

এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, নাসরিন সুলতানা, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধারা এ সভায় অংশ নেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাতির পিতা, স্বাধীনতা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন