ট্রেনের ধাক্কায় ৮ বন্য হাতির মৃত্যু : শাবক আহত

fec-image

ভারতের আসাম রাজ্যে হোজাই জেলায় ট্রেনের ধাক্কায় অন্তত ৮টি হাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি শাবক আহত হয়েছে। দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিনসহ ৫টি বগিও লাইনচ্যুত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

রেলওয়ে ও বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার ভোরের দিকে রেল লাইন পার হচ্ছিল একটি হাতির পাল। এ সময় সাইরাং থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে হাতির পালটির। তবে, ট্রেনে থাকা কোনো যাত্রী হতাহত হননি।

বন কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে ৮টি হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত একটি শাবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে। ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল ও কর্মকর্তারা সেখানে পৌঁছে কাজ শুরু করেন।

লাইনচ্যুতি এবং রেললাইনে হাতির দেহাংশ পড়ে থাকায় আপার আসাম ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাগির যাত্রীদের ট্রেনের অন্যান্য বগির খালি আসনে সাময়িকভাবে বসানো হয়। গুয়াহাটিতে পৌঁছানোর পর অতিরিক্ত কোচ যুক্ত করে ট্রেনটি আবার যাত্রা শুরু করবে বলে জানানো হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, ঘটনাস্থলটি কোনো নির্ধারিত হাতির চলাচলপথ নয়। ট্রেনচালক দূরে হাতির পাল দেখে জরুরি ব্রেক কষলেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।

গত মাসেও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছিল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন