দিঘীনালায় পাহাড়ীদের উপর বিজিবির হামলার প্রতিবাদে মহালছড়ি বিক্ষোভ

Mahalchari Pcp news Picture 11-06-2014

মহালছড়ি প্রতিনিধি:

গত মঙ্গলবার খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার বাবুছড়ায় বিজিবির হামলায় একজন গ্রাম প্রধানসহ ১৮জন পাহাড়ী গ্রামবাসী আহত হয়েছে দাবি করে মহালছড়িতে বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএাফ সমর্থিত গণতান্ত্রিক যুবফোরাম ও পাহাড়ী ছাত্র পরিষদ। 

বুধবার দুপুর দেড় ঘটিকার সময় বাবুপাড়া থেকে উক্ত বিক্ষোভ মিছিলটি বের হয়ে মহালছড়ি বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। এতে পাহাড়ী ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেনন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা গণতান্ত্রকি যুব ফোরাম সভাপতি পলাশ চাকমা ও পাহাড়ী ছাত্র পরিষদের মহালছড়ি উপজেলা সভাপতি তপন চাকমা প্রমুখ।

এতে বক্তারা বলেন, বিজিবির দিঘিনালায় সদর দপ্তর স্থাপনের নামে পাহাড়ীদের ভূমি দখল করছে। এতে সাধারণ গ্রামবাসী বিজিবির সদর দপ্তর স্থাপনের বিরোধীতা করেছে বিধায় মঙ্গলবার পরিকল্পিত ভাবে বিজিবি, পুলিশ ও স্থানীয় সেটেলারা বাবুছড়া পাহাড়ী জনগোষ্ঠীর উপর বর্বর হামলা করে। এতে গ্রাম প্রধান সহ ১৮জন পাহাড়ী গুরুতর আহত হয়।

বক্তারা আরো বলেন, সরকার সারা দেশে সংখ্যালঘু জাতিসত্ত্বাদের উপর অমানবিক নির্যাতনের কোন বিচার করছে না। তাই প্রতিনিয়ত সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা হচ্ছে। সরকারকে হুশিয়ারী করে দিয়ে পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি তপন চাকমা বলেন, জুম্ম জনগণের স্বার্থে প্রয়োজনে পাহাড়ী ছাত্র পরিষদ কলমের বদলে অস্ত্র কাদে তুলে নেবে। এছাড়াও তিনি দিঘিনালার বাবুছড়ার ঘটনায় দোষী বিজিবি সদস্যদের আইনের আওতায় এনে বিচার করার জোড় দাবী জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন