দীঘিনালায় নির্বাচনী হাওয়া : কুজেন্দ্র লালের পক্ষে প্রচারণা শুরু

 DSC09204 copy

মোঃ আল আমিন,দীঘিনালা প্রতিনিধি :

দীর্ঘ ৫ বছর পর সর গরম হতে চলেছে পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা।  আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনী ২৯৮ নং আসনে আওয়ামীলীগ সমর্থিত নৌকা মার্কা পদপ্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ পরিবার। বেশ কয়েক দিন ধরে ঘরোয়া সভার মাধ্যমে প্রচারণা চালানো হলেও গত দুই দিন থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থরা।

উপজেলার গুরুত্বপূর্ণ সব স্থানে ইতিমধ্যে পোস্টার লাগানো হয়েছে।  পিছিয়ে নেই মাইকিং করার কাজ, জোরে শোরে চলছে এই মাইকিং। উপজেলা আওয়ামীলীগের সভাপতির নেতৃত্বে প্রথম প্রচারণা চালায় জামতলী অস্থায়ী কার্যালয় থেকে। এতে অংশ নেয়, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন (লাভলু), যুবলীগের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রাসেল,মোঃ জামাল, মোঃ শিমুল, আলম,গুলজার হোসেন, আক্তার মিয়া প্রমুখ। এছাড়া মাইকিং বহরে দেখা যায়, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেনকে, ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলমকে সহ দলীয় নেতাকর্মীদের।

এ নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ কাসেম পার্বত্য নিউজকে বলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা দলীয় মনোনয়ন ও নৌকা মার্কা প্রতীক পাওয়ার পর পরই দীঘিনালা আওয়ামীলীগ পরিবারে বইছে খুশীর জোয়ার। আগামী ২৫ শে ডিসেম্বরে পথ সভা-গনসংযোগের কথাও জানান তিনি। কুজেন্দ্র লাল ত্রিপুরাকে জয়ী করানোটায় হল মূল টার্গেট। তাই দীঘিনালা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা সেভাবে নিরলস কাজ করে যাচ্ছে। 

অন্য দিকে  উপজেলার সাধারণ ভোটারা বলছেন অন্য কথা, যদি বিরোধী দল নির্বাচনে অংশ গ্রহণ না করে তেমন একটা গ্রহনযোগ্য হবেনা এই নির্বাচন। উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা  ২৫ টি ও ভোট কক্ষের সংখ্যা ১৩০ টি এবং ভোটারের সংখ্যা ৬৬ হাজার ২ জন এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ হাজার ২০৫ জন ও মহিলা ভোটার ৩১ হাজার ৭৯৭ জন নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

এবারের নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে  কুজেন্দ্র লাল সহ মোট চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, জাতীয় পার্টির সোলেমান আলম শেঠ নাঙ্গল প্রতীক,আঞ্চলিক সংগঠন ইউ.পি.ডি.এফের প্রসিত বিকাশ খীসা হাতি প্রতীক এবং চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা) মৃণাল কান্তি ত্রিপুরা বই প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন