নাফ নদী থেকে নৌকাসহ ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

fec-image

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি নৌকাসহ ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় সাবরাং নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

​আটক জেলেরা হলেন, নয়াপাড়া এলাকার আব্দুর রহমান, আবদুল মতলব, গুরা মিয়া, মো. হাসান এবং শাহপরীর দ্বীপ ডেইলপাড়া এলাকার আহমদ আলী, নুরুল আবছার ও আবদুর রহিম।

​স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে তার এলাকার ৪ জনসহ মোট ৭ জেলে অপহৃত হয়েছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “আরাকান আর্মির কারণে নাফ নদীতে মাছ ধরা অসম্ভব হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে জেলে ও নৌকা মালিকদের পথে বসতে হবে।”

​টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর তারা শুনেছেন। বিস্তারিত তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

​উল্লেখ্য, বিজিবি ও ট্রলার মালিকদের তথ্যমতে, গত ১১ মাসে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ৩২৮ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিভিন্ন সময়ে ১৮৯ জনকে ফেরত আনা সম্ভব হলেও এখনো অনেক জেলে ও ট্রলার মিয়ানমারে আটকে রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন