পার্বত্যমন্ত্রীর ব্যাক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন কাপ্তাইয়ের এম.আর হোসাইন জহির


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের ব্যাক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন কাপ্তাইয়ের এম. আর. হোসাইন জহির।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপ-সচিব মোহাম্মদ নাহিদ ইসলাম সাক্ষরিত অফিস আদেশে দ্যা মিনিস্টার্স, মিনিস্টার্স অব দ্যা স্টেট এন্ড ডেপুটি মিনিস্টার্স রিমিউনারেইশন এন্ড প্রিভিলেজ এক্ট ১৭৭৩ (এমেন্ডমেন্ট আপ টু মে ২০১৬) এর ধারা ১৪(সি) অনুযায়ী তাকে মাননীয় মন্ত্রীর ব্যাক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
নিয়োগ প্রাপ্তির বিষয় নিশ্চিত করে এম.আর হোসাইন জহির বলেন, পার্বত্যমন্ত্রীর নীতি আদর্শ এবং আদেশ অনুসরণ করে কাজ করে যেতে চাই। উনার মতো আদর্শ এবং অধ্যবসায়ী মানুষের অধীনে কাজ করার সুযোগ নিঃসন্দেহে অনেক সম্মানের – এই সুযোগ প্রদানের জন্য আমি মাননীয় মন্ত্রী এবং তার পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

















