পাহাড়ে সকল সম্প্রদায়ের জন্যে সমানভাবে উন্নয়ন করা হবে : খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়া

fec-image

খাগড়াছড়িতে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে নির্বাচনী পথসভা হয়েছে। আজ সোমবার সন্ধ্যার পর জেলা সদরের গামারীঢালায় এর আয়োজন করে নেতাকর্মীরা। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। এ সময় ওয়াদুদ ভূইয়া তাঁর বক্তব্যে বলেছেন, মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে অতীতের মতো পাহাড়ে সকল সম্প্রদায়ের জন্যে সমানভাবে উন্নয়ন করা হবে।

তিনি তাঁর বক্তব্যে নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামি ফেব্রুয়ারির নির্বাচনে সবাই ভোট কেন্দ্রে যাবেন। যাকে খুশি তাকে ভোট দিবেন। তবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। কারণ পতিত শেখ হাসিনার আমলে ভোট হয়নি। মানুষ ভোট দিতে পারেনি।

ওয়াদুদ ভূইয়া অভিযোগ করে বলেন, পতিত আ’লীগ সরকারের মেয়াদে পাহাড়ে উন্নয়নের পরিবর্তে লুটপাট আর দুর্নীতি হয়েছে। বিএনপির নেতাকর্মীদের নামে মামলা, হামলা, নির্যাতন আর ঘরবাড়ি ভাংচুর করা হয়েছে।

পথ সভায় ওয়াদুদ ভূইয়া বলেন, শেখ হাসিনা হিংসাত্মক হয়ে খালেদা জিয়াকে কারাগারে রেখে হত্যা করতে চেয়েছিলো। অসংখ্য বিএনপি নেতাকর্মীকে হত্যা, গুম, খুন করেছে। জুলাই বিপ্লব আন্দোলনে ছাত্র-জনতা, নিরীহ মানুষ, শিশু ও বিএনপি নেতাকর্মীদের উপর গুলি চালিয়েছে।

আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হলে সকলকে নিয়ে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের পাশপাশি স্বাস্থ্য কার্ড, কৃষকদের জন্যে কৃষি কার্ডসহ বিভিন্ন সুবিধা নিশ্চিতে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন ওয়াদুদ ভূইয়া।

পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা রিংকুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি, জাতীয় নির্বাচন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন