বর্তমান সরকারের ইশতেহার বাস্তবায়নে রাঙামাটি তথ্য অফিসের প্রেস ব্রিফিং


বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় রাঙামাটি জেলা তথ্য অফিস বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে জেলা তথ্য অফিসের মিলনায়তনে আয়োজিত এ ব্রিফিংয়ে বক্তব্য দেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক রাহুল বনিক।
ব্রিফিংয়ে তিনি জানান, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে পর্যন্ত সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটিতে ১৩৬টি চলচ্চিত্র প্রদর্শনী, ৩৮টি সড়ক প্রচার, ২টি নারী সমাবেশ, ৬টি লাইভ সম্প্রচার, ১০টি উঠান বৈঠক (কমিউনিটি সভা) এবং ২০টি অনলাইন প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এছাড়া ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সিনিয়র সহ- সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারন সম্পাদক কামাল উদ্দিন এবং সাপ্তাহিক পাহাড়ের সময় পত্রিকার সম্পাদক মিল্টন বড়ুয়াসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

















