বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

fec-image

রাজধানীর মতিঝিল বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। তবে, ২৫ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (২০ জুন) বিকেল ৬টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়েছেন বলে গণমাধম্যকে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ছুটে যায়। এর কিছুক্ষণ পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যোগ হয়ে প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাংলাদেশ ব্যাংক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন