বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রীতি শান্তি ও উন্নয়নে বদ্ধপরিকর- ব্রিগ্রেডিয়ার জেনারেল রেদওয়ান

Photo0543
নিজস্ব সংবাদদাতা, রাজস্থলী:

কাপ্তাই লেক ও চতুর্পাশ সবুজ উঁচু পাহাড় টিলায় ঘেরা নৈসর্গিক পরিবেশে বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই- ১১ আর ই ব্যাটালিয়নের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে উদযাপিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙামাটিস্থ ৩০৫ পদাতিক ব্রিগ্রেডের কমাণ্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল রেদোয়ান আল মাহম্মুদ কেক কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন। কাপ্তাই- ১১ আর ই ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল রেজাউল করিম রেজার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত ভাষণে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি দুরন্ত বাহিনী। সৎ, নিষ্ঠাবান। সম্প্রীতি, শান্তি ও উন্নয়নমুলক কর্মকাণ্ডে সার্বক্ষণিকভাবে বদ্ধপরিকর।  রিজিয়ন কমান্ডার প্রতিষ্ঠাবার্ষিকী লগ্নে অফিসার ও সেনা সদস্যদের আন্তরিকভাবে অভিনন্দন জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড ওয়াগ্গা জোনের জোন কমান্ডার লে. কর্নেল সাফাত, কাপ্তাই ১১ আ্র ই উপঅধিনায়ক মেজর সোহেল ও সেনাবাহিনী, নৌ বাহিনীর অফিসারগণ, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান, সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে সন্ধ্যা ৫ ঘটিকায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১১ আর ই ব্যাটালিয়ানের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন