বিজিবি ৩৮ ব্যাটালিয়নের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

fec-image

বান্দরবানের থানচি উপজেলা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৫ জানুয়ারি ৩৮ ব্যাটালিয়ন সদরে মিলনায়তনের দুপুরের প্রীতিভোজ, কেক কাটা, শুভেচ্ছা ও কুশল বিনিময় ব্যাটালিয়ানের বিগত বছরে সফল অভিযানের উপস্থাপনসহ নানা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল।

তিনি বিজিবির গৌরবোজ্জ্বল ইতিহাস, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে বাহিনীর সদস্যদের নিষ্ঠা ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. জাকির হোসেন, থানচি থানার ওসি কানন সরকারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানস্থলে বিজিবির ঐতিহ্য ও অর্জন তুলে ধরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অতিথিরা ব্যাটালিয়নের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন