বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের রাঙ্গামাটিতে সংবর্ধনা

IMG_0667

জেলা সংবাদদাতা,রাঙামাটি:
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদের আত্মতত্যাগের মাধ্যমেই আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

সোমবার সকালে রাঙ্গামাটিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল,রাঙ্গামাটি পুলিশ সুপার আমেনা বেগম,রাঙ্গামাটি পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য শামীশ রশীদ, বীর মুক্তিযোদ্ধা কর্ণের (অবঃ) মণীষ দেওয়ান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইরফান শরীফ, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা রহমান শম্পা প্রমূখ।

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা আরো বলেন, বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযোদ্ধাধের কল্যানে অনেক কিছুই করেছে যা অতীতে কখনোই হয়নি। তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদও মুক্তিযোদ্ধাধের জন্য কাজ করে যাচ্ছে তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন