রাঙামাটির রাজস্থলীতে স্বতন্ত্র প্রার্থী সূধা সিন্ধু খীসার গাড়ি বহরে গুলি বর্ষণ

brush-canvas-texture-background-high-resolution-no6

স্টাফ বিপোর্টার :

নির্বাচনী প্রচারণা চালানোর সময় ২৯৯ নং রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী এমএন লারমা গ্রুপের শীর্ষ নেতা সূধা সিন্ধু খীসার গাড়ি বহর লক্ষ্য করে এলোপাতারি গুলি বর্ষণ করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার দুপুরে জেলার রাজস্থলী উপজেলার লংগদুপাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নির্বাচনী প্রচারণার কাজে রাজস্থলী যাওয়ার পথে লংগদুপাড়া নামক এলাকায় পৌঁছলে পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তার গাড়ি বহর লক্ষ্য এলোপাতারি গুলি বর্ষণ করে। এসময় গাড়ির বডিতে গুলি লাগলেও ভেতরে থাকা স্বতন্ত্র প্রার্থী সূধা সিন্ধু খীসা ও তার সঙ্গীরা অক্ষত আছে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী সূধা সিন্ধু খীসা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সংস্কারপন্থী এমএন লারমা গ্রুপের শীর্ষ নেতা। তিনি আসন্ন ১০ম সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি আসনে “বই“ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন।

এই গুলি বর্ষণের ঘটনার জন্য সূধা সিন্ধু খীসা সরাসরি কাউকে দায়ি না করলেও এই ঘটনার জন্য তার প্রতিপক্ষের লোকজনকে দ্বায়ী করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন