রাঙামাটির লংগদু সড়কে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

fec-image

রাঙামাটির লংগদু সড়কের দীঘিনালার বোয়ালখালী চৌমুহনী এলাকায় একটি বেইলি ব্রিজের পাটাতন ভেঙে পড়ায় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও দূরপাল্লার যাত্রীরা। তবে বাস-ট্রাকসহ ভারী যান চলাচল বন্ধ থাকলেও পাশের বিকল্প সড়ক দিয়ে ছোট যানগুলো চলাচল করতে পারছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) রাতে পাথরবোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ পাটাতনের একটি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি ব্রিজের মাঝখানে আটকে যায়। ঘটনার পর থেকে দীঘিনালা থেকে মাইনি ও লংগদুগামী বাস, ট্রাকসহ সব ধরনের দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।

খাগড়াছড়ি সড়ক বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, আটকে পড়া ট্রাকটি সরিয়ে মেরামত করে পুনরায় যানবাহন চালু করতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সময় লাগতে পারে। তবে বিকল্প সড়কে যানবাহন চলাচল করছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি, লংগদু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন