রামুতে আইন ও বিচার বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ শুরু
নিজস্ব প্রতিনিধি:
রামুতে আইন ও বিচার বিষয়ক দুদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস ফর একসেস টু জাষ্টিস প্রজেক্ট এর আওতায় ইউকে এইড এর অর্থায়নে সিএলএস এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা এই প্রশিক্ষণের আয়োজন করেছে। সোমবার সকাল দশটায় রামু উপজেলা পরিষদস্থ বিআরডিবি মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
ব্লাষ্ট ইপসা কনসোর্টিয়াম কর্তৃক বাস্তবায়িত কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস ফর একসেস টু জাষ্টিস প্রজেক্ট রামু উপজেলা ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, এপিপি এডভোকেট ফাহিমা আকতার।
অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন, ইপসা চট্টগ্রাম এর অ্যাকটিং সমন্বয়কারি নেওয়াজ মাহমুদ, মনিটরিং এন্ড ডকুমেনেন্টেশন অফিসার একেএম মনিরুল হক ও প্রোগ্রাম অফিসার (প্রশিক্ষণ) ফারজানা ফেরদৌস। সার্বিক সহযোগিতায় ছিলেন, কাউয়ারখোপ ইউনিয়ন সিএলএস কোয়ালিশন এর সমন্বয়কারি শিপন বড়–য়া।
২দিনের প্রশিক্ষণে বর্তমান ও সাবেক ইউপি সদস্য, শিক্ষক, ইমাম, কাজীসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ অংশ নিচ্ছেন। প্রশিক্ষণার্থীরা সকলেই আইন সহায়তা জোটের (কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস) সদস্য। প্রশিক্ষণের প্রথম দিনে পারিবারিক আইন, মুসলিম বিবাহ আইন নিয়ে আলোচনা করা হয়।



















