সাজেকে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমাকে গুলি করে হত্যা

fec-image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম শুকনো ছড়া এলাকায় ইউপিডিএফ প্রসীত দলের সদস্য হেগেরা চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (০৯ মে) ভোরে শুকনো ছড়া ১০ নাম্বার পাড়ায় আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ব্রাশ ফায়ারে হত্যা করে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনা স্থলের দিকে রওনা হয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহত হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত দলের সদস্য ছিল। তবে এ বিষয়ে ইউপিডিএফ এর একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন নিহতের খবর নিশ্চিত করে বলেন, আমার খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। পৌঁছে বিস্তারিত জানতে পারবো।

প্রসঙ্গত, গত ৭ মে পানছড়ি বাজারে ইউপিডিএফ গনতান্ত্রিক দলের সদস্য (কালেক্টর) ইমনকে গুলি করে হত্যা করা হয়, পুলিশের ধারণা ইমন হত্যার প্রতিশোধে প্রতিপক্ষ গ্রুপ এই ঘটনায় জড়িত থাকতে পারে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ, গুলি, প্রসীত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন