স্কাউট দিবসে মানসিক ভারসাম্যহীনদের মাঝে দীঘিনালা জোনের খাবার বিতরণ

fec-image

দীঘিনালায় মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে লোকদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) স্কাউট দিবস উপলক্ষে এবং দীঘিনালা জোনের সৌজন্যে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে লোকদের মাঝে এ খাবার তুলে দেন দীঘিনালা সেনা জোনের উপ অধিনায়ক মেজর নূর নাফিজ ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের ক্যাপ্টেন হাসনাইন আলভী, খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক প্রভাষক মোহাম্মদ দুলাল হোসেন, মাইনী রোভার স্কাউট গ্রুপের সহ-সভাপতি সাংবাদিক পলাশ বড়ুয়া, খাগড়াছড়ি জেলা মিডিয়া টিমের সহকারী সমন্বয়ক মো. সোহানুর রহমান।

এদিকে “খাবার বিতরণকালে এক মানসিক ভারসাম্যহীন লোক হ্যান্ডসেক করার জন্যে হাত বাড়িয়ে দেন। হ্যান্ডসেক করার পর দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর নূর নাফিজ ইসলামকে বুকে জড়িয়ে ধরেন। অনেকেই খাবার পেয়ে সন্তুষ্টির হাসি দেন।

এসময় উপজেলার ৩৫ জনকে পানি ও রান্না করা উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাবার বিতরণ, দীঘিনালা জোন, মানসিক ভারসাম্যহীন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন