স্কুল শিক্ষকের বাড়িতে আগুন দিলো সরকারী দলের ক্যাডাররা
নিজস্ব সংবাদদাতা, রাজস্থলী :
রাঙ্গামাটি পার্বত্য জেলা রাজস্থলীতে এক স্কুল শিক্ষকের বাড়িতে আগুন দিলো সরকারী দলের ক্যাডাররা। জানা যায়, রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের সেভেন ডে এডভেনটিস মিশনারী স্কুলের সহকারী শিক্ষক মায়াধন তঞ্চঙ্গ্যা বিআরডিবির সমিতির অর্ন্তভুক্ত ২ গন্ডা (অর্থাৎ ৪ শতক) জায়গা কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নেন। তিনি উক্ত জায়গায় বসবাসের জন্য একটি ঘর নির্মাণ করতে গেলে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদের ছোট ভাই এরশাদুল্লাহ বাধা দেন।
রবিবার আনুমানিক ২ টার সময় এরশাদউল্লাহ তার সঙ্গভঙ্গ ক্যাডার বাহিনী দিয়ে মায়াধন তঞ্চঙ্গ্যার নির্মিত বাড়িতে আগুন লাগিয়ে দেয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে অাগুন নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে মায়াধন তঞ্চঙ্গ্যা বাদী হয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক, বিজিপি ও সেনাবাহিনীর নিকট স্মারকলিপি দিয়েছেন বলে জানান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজস্থলী উপজেলার চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা ও ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন চেয়ারম্যান গগনু মারমা।



















