বাইশারীতে স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
বান্দরবানের বাইশারীতে ইউনিয়ন আওয়ামীলীগের মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ এর প্রস্তুতি ও দলীয় নেতাকর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার সময় বাইশারী বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন,আহবায়ক জাহাঙ্গীর আলম বাহাদুর।
এতে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সদস্য মো. আলম, আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, সদস্য সচিব ডা. মংথোয়াইলা মার্মা, সাবেক সভাপতি নুরুচ্ছফা, আওয়ায়ীলীগ নেতা ডা. মাসুক আহমদ, শাহাব উদ্দীন, জলিলুর রহমান প্রমুখ।
প্রস্তুতি ও পরিচিতি সভায় বক্তারা আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যাথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় পালনের জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি অনুরুধ জানান।
তাছাড়া উক্ত সভায় ইউনিয়নের আসন্ন পরিষদ নির্বাচনের জন্য ১ ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত মেম্বার পদপ্রার্থী নির্ধারণ করেন।


















