‘অদম্য নারী সম্মাননা’ সংবর্ধনা পেলেন শান্তি প্রভা চাকমাসহ ৩ নারী

fec-image

‘অদম্য নারী সম্মাননা’ সংবর্ধনা পেলেন পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির দীঘিনালার ঘিলাছড়ির নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি শান্তি প্রভা চাকমা।

শান্তি প্রভা চাকমাসহ বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে তিন নারীকে অদম্য নারী সম্মাননা সংবর্ধনা প্রদান করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে টাউন হল মিলনায়তনে তাদের হাতে সম্মাননা স্মারক হস্তান্তর করা হয়।

সম্মাননা পাওয়া অন্য দুই নারী হলেন, শিক্ষা ও চাকরিরর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রুপা মল্লিক, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ফাতেমা খাতুন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুূদ, অতিরিক্ত জেলা প্রশাসক উপ-পরিচালক হাসান মারুফ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, মহিলা অধিদপ্তরের উপপরিচালক সুস্মিতা খীসা। তারা বেগম রোকেয়ার সংগ্রামী জীবনের নানাদিক তুলে ধরেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, রোকেয়া দিবস, শান্তি প্রভা চাকমা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন