অপরাধীর ধর্মীয় পরিচয় বিবেচনা করা হবে না : থালাপতি

fec-image

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ধর্মীয় সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন থালাপতি বিজয়।

মঙ্গলবার (১২ মে) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কারো ওপর নির্যাতন হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। বিশেষ করে মুসলিমদের প্রসঙ্গ টেনে বিজয় বলেন, ‘মুসলিমদের অত্যাচার করলে কোনো হিন্দুকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে ধর্মেরই হোক না কেন, আইনের আওতায় আনা হবে সবাইকে।’

নবনিযুক্ত এই মুখ্যমন্ত্রী জানান, নাগরিক অধিকার রক্ষা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখাই তার সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। ধর্মীয় সহিংসতা বা বিদ্বেষমূলক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

ক্ষমতায় এসেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বিজয়। সামাজিক সংস্কারের অংশ হিসেবে রাজ্যজুড়ে টাসম্যাক পরিচালিত ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন, যেগুলো ধর্মীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত ছিল।

উল্লেখ্য, তামিলনাড়ুতে বর্তমানে সরকারি নিয়ন্ত্রণাধীন মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। গত রবিবার ৫১ বছর বয়সী এই অভিনেতা-রাজনীতিক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) এবারের নির্বাচনে বড় জয় পেয়ে দীর্ঘদিনের রাজনৈতিক শক্তি দ্রাবিড় মুন্নেত্র কাজাগম (ডিএমকে) ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাগমের (এআইএডিএমকে) আধিপত্য ভেঙে ক্ষমতায় আসে।

ক্ষমতায় আসার পর তিনি বিনা মূল্যে বিদ্যুৎ সুবিধা, নারী নিরাপত্তা বাহিনী গঠন এবং মাদকবিরোধী বিশেষ ইউনিট তৈরির মতো একাধিক জনকল্যাণমূলক উদ্যোগের ঘোষণাও দিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন