আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো : রুমিন ফারহানা

fec-image

নিজ সংসদীয় এলাকার স্বাস্থ্য সেবার বেহাল দশা উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের জন্য একটি হাসপাতাল আছে যেটি মাত্র ৫০ শয্যা বিশিষ্ট। যে হাসপাতালটি নিজেই একটা রোগীর মতো।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মচারী, চাহিদা মাফিক ওষুধ, আধুনিক যন্ত্রপাতি সবকিছুর সংকট বিদ্যমান।

তিনি আরও বলেন, আমাদের হাসপাতালে ১০ কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে গেছে। এখন পুরাতন দোতলা ভবনে কাজ চালানো হচ্ছে। আমাদের এই হাসপাতালে ৬৪টি পদ শূন্য রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন