আলীকদমে হাম আক্রান্ত ম্রো শিশুরা হাসপাতালে বেড পাচ্ছে না, অভিযোগ সর্বমিত্রের

fec-image

বান্দরবানের আলীকদম উপজেলায় হামের প্রাদুর্ভাব নিয়ে পাহাড়ে উদ্বেগ-উৎকণ্ঠা চরমে পৌঁছেছে। এরই মধ্যে বান্দরবানের এমপি সাচিংপ্রু জেরি থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বতন মহলে আলীকদমে হাম আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা রয়েছে।

তবে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত শিশুরা বা রোগিরা বেড পাচ্ছে না বলে অভিযোগ করেছেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা।

২৩ মে সর্বমিত্র তাঁর ফেরিফাইড ফেইসবুক পেইজে দেয়া পোস্টে উল্লেখ করেছেন, ‘আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত শিশু রোগীদের শোচনীয় অবস্থা। অধিকাংশই ম্রো শিশু। গতকাল গিয়ে দেখলাম , দু’টো ভবনের মধ্যে একটি নতুন ভবন , উদ্বোধন হয়ে যাবার পরও রোগীদের জন্য কোনো বেড নেই। হাম আক্রান্ত শিশুদের ফ্লোরিং করে চিকিৎসা নিতে হচ্ছে।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম, বান্দরবান, সর্বমিত্র চাকমা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন