ইতিহাস গড়ার পথে আফগানরা

fec-image

ক্রিকেট বিশ্বে ইতিহাস গড়ার পথে আফগানিস্তান। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠার সুযোগ দলটির কাছে।

আজ বুধবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানরা। এই ম্যাচটি আফগানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ জিততে পারলে প্রথমবার কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলার সুযোগ পাবে আফগানরা।

আফগানরা যদি আজ জয় পায় তাহলে শুক্রবার ফাইনালে হারারে স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে। সেই ম্যাচে জিতলে ইতিহাস গড়বে তারা।

সেমিফাইনালে ওঠার পথে সুপার সিক্সে আফগানরা হারায় আয়ারল্যান্ড ক্রিকেট দলকে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আফগানিস্তান, ক্রিকেট, বিশ্বকাপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন