এবার চট্টগ্রামে চার বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ


এবার চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছরের কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকালে চট্টগ্রামের বাকলিয়ার বউবাজার এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়চন স্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়েছে।
এদিকে শিশু ধর্ষণের ঘটনা জানাজানি হবার পর অভিযুক্ত যুবককে অবরুদ্ধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। অভিযুক্তকে জনতার রোষানল থেকে নিজেদের হেফাজতে নিতে গেলে পুলিশের সাথে হাতাহাতিতে জড়ায় স্থানীয়রা।
সূত্র : বাংলাভিশন অনলাইন ( ২১ মে ২০২৬ )
ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম, শিশু ধর্ষণ
Facebook Comment

















