কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৮ জন, আরও বাড়ার আশঙ্কা

fec-image

ক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসায় ক্লাস চলাকালীন পাহাড়ধসে ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন শিশু শিক্ষার্থী এবং শিক্ষক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার বেলা আড়াইটার দিকে কুতুপালং ৫ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে ঘটনাটি ঘটে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান জানান, মাদ্রাসায় হঠাৎ পাহাড়ধসের ঘটনা ঘটে। ধসের খবর পেয়ে উদ্ধারে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থল থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের সবাই রোহিঙ্গা শিক্ষার্থী। হতাহতের শঙ্কা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা।

এ নিয়ে গত তিনদিনে পাহাড় ধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। যেখানে রোহিঙ্গা ১৬ জন এবং বাকিরা স্থানীয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, রোহিঙ্গা ক্যাম্প
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন