তারেক রহমানের মহাপ্রত্যাবর্তন

কক্সবাজার বিএনপির ২০ হাজার নেতাকর্মী ঢাকায়

fec-image

২৫ ডিসেম্বর ২০২৫ দিনটির সাথে জড়িয়ে আছে সীমাহীন আবেগ আর প্রত্যাশা। দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্রের এই মহাপ্রত্যাবর্তন কেন্দ্র করে সারাদেশের মতো পর্যটন নগরী কক্সবাজারেও বিরাজ করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে কক্সবাজার জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা ঢাকায় ছুটে গেছেন। ইতোমধ্যে অনেক নেতাকর্মী ঢাকায় পৌঁছলেও বাকীরা আজ রাতে ঢাকা অভিমুখে যাত্রা করবেন। এছাড়া রেলপথেও রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে একটি বিশেষ ট্রেন।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলা থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন