কাপ্তাইয়ের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক


রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন। রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে প্রথমে চন্দ্রঘোনা থানা কার্যালয় পরিদর্শন করে এবং সেখানে ব্রিটিশ সরকার ১৮৬০ সালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে চট্টগ্রাম তৎকালীন চট্টগ্রাম জেলাকে পৃথক করে একটি স্বতন্ত্র জেলা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। সেই পুরাতন ইতিহাস ঐতিহ্যর নাম ফলক উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক থানার পুলিশ ব্যারাক, অফিস কক্ষসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এর আগে জেলা প্রশাসক থানায় আসলে পুলিশ কর্মকর্তাগন ফুল দিয়ে বরণ ও সরকারি সালাম গ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, মেজর মো. এম আরেফিন, রাজস্থলী অতিরিক্ত সার্কেল এএসপি নুরুল আমিন, চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ সাকের আহমেদ (ওসি), কাপ্তাই উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ড. এনামুল হক হাজারী, হেডম্যান থোয়াই অং,অরুন তালুকদার, উসুসেয়ে চৌধুরী।
পরে জেলা প্রশাসক রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র, কর্ণফুলী পেপার মিলস্ লি. (কেপিএম), কাপ্তাই উপজেলা নির্বাহী অফিস কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) অফিস কার্যালয় পরিদর্শন করে। এসময় দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

















