কাপ্তাইয়ে গণহত্যা দিবস আলোচনা সভা অনুষ্ঠিত
রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।
উপজেলা সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই থানার ওসি মো মাসুদ, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহসহ প্রমুখ।
এ সময় কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৫ জন প্রশিক্ষিত যুব ও যুব মহিলাকে ২ লাখ ৬০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, গণহত্যা, দিবস
Facebook Comment


















