কাপ্তাইয়ে মাটিতে পুঁতে ফেলা হলো নিষিদ্ধ বাঘাইর মাছ


রাঙামাটির কাপ্তাই উপজেলা থেকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে বিপন্ন প্রজাতির ১৬ কেজি ওজনের একটি বাঘাইর মাছ উদ্ধার করা হয়েছে । সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জেটিঘাট এলাকা থেকে মাছটি উদ্ধার করা হয়।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, সোমবার সন্ধ্যায় কাপ্তাই রেঞ্জের বন বিভাগের লোকজন গোপন সংবাদে খবর পেয়ে উপজেলার জেটিঘাট হতে ৪ ফুট দৈর্ঘ্য ১৬ কেজি ওজনের একটি বিপন্ন প্রজাতির বাঘাইর উদ্ধার করে কাপ্তাই রেঞ্জে নিয়ে আসে।
বনবিভাগের এ কর্মকর্তা আরও বলেন, এটি বাংলাদেশে শিকার, পরিবহন এবং কেনাবেচা আইনত নিষিদ্ধ। এটি লাল তালিকাভুক্ত। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন এর নির্দেশ অনুযায়ী রাতপ মাছটি কেটে কেরোসিন তেল ঢেলে মাটিতে পুঁতে ফেলা হয়।
এসময় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মজিবুর রহমানসহ বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।















