শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতি সভা

fec-image

শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১ ডিসেম্বর) কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, কাপ্তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহুলা অং মারমা, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশিদসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় সরকারের নির্দেশনা অনুযায়ী কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সঙ্গে বর্ণিল আয়োজনে তিন দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, প্রস্তুতি সভা, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন