কাপ্তাইয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষ্যে র্যালি

কাপ্তাই প্রতিনিধি:
‘জীববৈচিত্র্য ও পরিবেশ বান্ধব পর্যটন’র লক্ষ্যে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ১৭ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় শাইনিং হিলের আয়োজনে এবং ইউএসআইডির সহযোগিতায় কাপ্তাই উপজেলায় এক র্যালি ও আলোচনা সভা কাজী মাকসুদুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, শাইনিং হিলের নির্বাহী পরিচালক মোহাম্মাদ আলী, সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি থোয়াইঅং মারমা, কাপ্তাই রেঞ্জকর্মকর্তা শরিফুল আলম, কর্ণফুলী রেঞ্জকর্মকর্তা মো. আব্দুল মালেক শেখসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, জীববৈচিত্র্য রক্ষার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। পরিবেশ বাঁচলে জীববৈচিত্র্য রক্ষা পাবে।

















