কুতুবদিয়ায় দুই হাটে ৭০০ কুরবানির পশু কেনা-বেচা

fec-image

কক্সবাজারের কুতুবদিয়ায় অবশেষে জমে উঠেছে কুরবানির পশুর হাট। শুক্রবার থেকে উপজেলার দুই হাট বড়ঘোপ ও ধুরুং বাজার কুরবানির পশু বেচা-কেনা শুরু হয়েছে। সোমবার ও শুক্রবারে বড়ঘোপ সমুদ্র সৈকতে অন্তত সাড়ে ৪ শ গরু ছাগল বেচা-কেনা হয়েছে বলে ইজারাদার সহযোগী আব্দুল্লাহ মান্নান জানিয়েছেন।

হাসপাতাল গেইটের ব্যবসায়ি জসিম উদ্দিন বলেন, বড়ঘোপ বাজারে ২ লাখ টাকায় একটি গরু বিক্রি করেছেন। টোল নেয়া হয় ২৮০০ টাকা। এ হাটে উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম একাই ক্রয় করেছেন ১২টি গরু।

ধুরুং বাজারে শনিবার পশুর হাটে গরু,ছাগল, মহিষ উঠেছে প্রচুর। ক্রেতাও ছিল প্রচুর। তবে বিক্রি কম বলে জানান টোল আদায়কারী আরিফুল ইসলাম। তিনি বলেন, শনিবার ধুরুং বাজারে গরু বিক্রয় হয়েছে ৮০টি,ছাগল হয়েছে ১৫০টি। অনেকে বাজারে দরদাম করে ফেরত নিয়ে বাড়িতে গিয়ে টাকা আদান প্রদান করায় টোল আদায় কম হচ্ছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন