কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু


কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে রায়ান নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে লেমশীখালী বশির উল্লাহ সিকদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে ওই গ্রামের মো. ফরহাদের আড়াই বছর বয়সী শিশু পুত্র রায়ান সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. বিপ্লব রুদ্র শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়াম শিশুমৃত্যু
Facebook Comment

















