কুতুবদিয়ায় সেচ পাম্পের বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

fec-image

কক্সবাজারের কুতুবদিয়ায় সেচ পাম্পের বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল কাদের নামের এক যুবক মারা গেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে লেমশীখালী হাবিব হাজির পাড়ায় লবণের মাঠে সেচ দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় সে।

লেমশীখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু বলেন, বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী লবণ মাঠে সেচ দিতে গেলে স্থানীয় হাবিব হাজির পাড়ার আব্দু শুক্কুরের পুত্র আব্দুল কাদের (১৮) সেচ পাম্পের বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে কর্মরত ডা. নুরুল আফসার তাকে মৃত বলে জানান।

থানার ওসি মোঃ মাহবুবুল আলম জানান, বৈদ্যুতিক শকে যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ গিয়ে তদন্তে নিশ্চিত হয়। পরে অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন