কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন প্রবীর দত্ত


কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিকের হাতে পৌঁছে দিয়ে মহৎ হৃদয়ের পরিচয় ও সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবীর দত্ত। রাঙামাটির রাজস্থলী উপজেলার তিন নম্বর বাঙালহালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর দত্ত ।
বুধবার (১৭ জানুয়ারি) বেলা তিনটায় তিন নম্বর বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা ও পুলিশ ক্যাম্পের আইসি আবদু রহমান, বদিউল আলমসহ প্রকৃত মালিকের হাতে ৫০ হাজার টাকার বান্ডিল বুঝিয়ে দেন।
জানা যায়, প্রবীর দত্ত বাজারে ব্যবসা করার পর দোকানের বাহিরে গেলে রাস্তার উপর ৫০ হাজার টাকার বান্ডিল দেখতে পায়। টাকার মালিক আজিজ ডাক্তার নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় হটাৎ প্যান্টের পকেট থেকে টাকার বান্ডিল পড়ে যায়। পরে তিনি মাইকিং করেন। প্রবীর জানতে পারেন টাকার মালিক পার্শ্ববর্তী বাঙালহালিয়া বাজারের স্থানীয় ডাক্তার আজিজুল হকের। পরে তিনি প্রকৃত মালিককে টাকা বুঝিয়ে দেন।
প্রবীরের সততায় আশপাশের সবাই মুগ্ধ হয়েছেন ও প্রবীর দত্তের উজ্জ্বল ভবিষৎ কামনা করেছেন।

















