খাগড়াছড়িতে ৮ দফা দাবীতে পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলন

16.09.2013_Khagrachari Press Confarence NEWS Pic

নিজস্ব প্রতিবেদক, পার্বত্যনিউজ :
পার্বত্য এলাকায় সুষ্ঠ পরিবহন ব্যবস্থা চালু, সড়ক পরিবহনের চাঁদাবাজী,রাস্তা সংস্কার ও ভাড়ায় চালিত রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল সিএনজি ও মাহেন্দ্র অবাধ চলাচল বন্ধসহ ৮ দফা দাবীতে খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে দাবীকৃত বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করলে ১৯ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘটের পালনের হুঁশিয়ারী জানান নেতৃবৃন্দ।

সোমবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আট দফা দাবী পাঠ করে শুনান, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব মো: ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য এসএম সফি, মো: সোলাইমান, আহবায়ক রতন কুসুম চাকমা, যুগ্ন আহবায়ক মো: শহীদুল্লাহ, শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল আজিম, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সাধন বিকাশ দাশ প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ ও কর্তৃপক্ষের উদাসীন মনভাব এর কারণে পাহাড়ে পরিবহনে বেপোরোয়া চাঁদাবাজী ও অবৈধ ভাবে সিএনজি মোটরসাইকেল ও মাহিন্দ্র চলাচল রোধ হচ্ছে না। এছাড়াও খাগড়াছড়ির এডিএম এর গঠিত কমিটি কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহনের প্রতিশ্রুতি দিলেও এখনো তা আলোর মুখ দেখেনি বলে নেতৃবৃন্দরা অভিযোগ করেন।

সম্মেলনে নেতৃবৃন্দরা, অবৈধ ভাবে রেজিস্ট্রেশন বিহীন ভাড়াই চালিত মোটর সাইকেল,মাহিন্দ্র ও সিএনজি অবাধে চলাচল বন্ধ, পৌর এলাকায় নির্দ্দিষ্ট স্থানে উঠানামা ও স্থান নির্ধারণ, পৌর এলাকায় চলাচল, ভাঙ্গাচুড়া সড়ক সংস্কারসহ চাঁদাবাজী বন্ধের ব্যবস্থা নিতে ৮ দফা দাবী  সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট পেশ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন