চকরিয়ায় বিজয় মেলার নামে অশ্লীল নাচ-গান ও জুয়ার আয়োজন নিয়ে উত্তেজনা

চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কুমিরখালী ও দক্ষিণ কোনাখালী আবদুল হাকিমপাড়া নামক এলাকায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা ও গরুর লড়াই-বলি খেলার নামে অশ্লীল নাচ-গান, উলঙ্গ নৃত্য ও জুয়াখেলার আয়োজনের প্রস্তুতি নিয়েছে এলাকার কিছু যুবক। আয়োজন নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। এনিয়ে স্থানীয় শতশত মুসল্লীদের স্বাক্ষরে জেলা প্রশাসক, পুলিশ সুপার কক্সবাজার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে ২৭ডিসেম্বর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, মহান মুক্তিযুদ্ধে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। কিন্তু এ স্বাধীনতাকে ভূলুন্ঠিত করার জন্য এলাকার কিছু দুঃচরিত্রবান ও বখাটে যুবক মিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করতে একের পর এক চালিয়ে যাচ্ছে বিজয় মেলা, বৈশাখী মেলা, গরু লড়াই, বলিখেলা নামে মদ জুয়া ও অশ্লীল নৃত্যের আসর। এমনকি মসজিদের আজান ও নামাজ চলা অবস্থায় পর্যন্ত চালিয়ে যাচ্ছে এসব অপসাংস্কৃতিক কার্যক্রম।  এনিয়ে স্থানীয় মুসল্লী সাধারণের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের কাছে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবী জানান তারা।

অন্যথায় ওই পরিবেশ নিয়ে যেকোন মুহুর্তের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা অভিমত প্রকাশ করেন। ইতিপূর্বে গত ১০ ডিসেম্বর বিজয় মেলার নামে অশ্লীল আয়োজন করেছে এসব বখাটে যুবকরা।

চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান জানান, বিজয় মেলার নামে এধরনের অশ্লীল কোন আয়োজন করে থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন